৮ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ রোববার, ৮ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি১০১০ - কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন।১০৮০ - পোপ গ্রেগরী জার্মানীর রাজা চতুর্থ হেনরীকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৭২২ - গুলনাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের দ্বারা পরাজিত হন।১৮১৭ - নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।১৮৩৬ - কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।১৮৬৫ - নর্থ সী ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু।১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান।১৯১১ - আজকের এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।১৯১৭ - পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু।১৯৩০ - মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।১৯৪২ - ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন।১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।১৯৫০ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।১৯৫৪ - পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন; ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়।১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।১৯৭২ - বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারি।২০২০- বাংলাদেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।জন্ম১৭১৪ - কার্ল ফিলিপ এমানুয়েল বাখ, জার্মান সংগীতস্রষ্টা।১৮৫৪ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।১৮৮৩ - ১৯৪৪ সালে নোবেলজয়ী জার্মানির ভৌত রসায়নবিদ অটো হান।১৯০৮ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী।১৯১৬ - বাঙালি সাহিত্যিক অন্নপূর্ণা গোস্বামী।১৯২২ - জন বার্ক, ইংরেজ ঔপন্যাসিক ও ছোটোগল্পকার।১৯৪৭ - বাঙালি অভিনেত্রী সুন্দরী শুলিখানন্ত।১৯৫৬ - রামকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও ছোটোগল্পকার।১৯৭৫ - ভাস্বর চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।মৃত্যু১৭০২ - তৃতীয় উইলিয়াম, ইংল্যান্ডের রাজা।১৮৭৪ - মিলার্ড ফিল্‌মোর, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি।১৯৩০ - উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্‌ট্‌ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৯৩৫ - হাচিকো, বিশ্বস্ত কুকুর হাচিক।১৯৪১ - শেরউড অ্যান্ডারসন, লেখক।১৯৪২ - সোমেন চন্দ, মার্ক্সবাদী, সাহিত্যিক।১৯৯২ - অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি।২০০২ - নিরঞ্জন ধর যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক।২০০৪ - আবু আব্বাস, প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা।২০১২ - মীনাক্ষী গোস্বামী, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী।২০২১ - শাহীন আলম, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।অন্যান্য আন্তর্জাতিক নারী দিবস