পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অবৈধভাবে তেল মজুত ও লাইসেন্সবিহীন পেট্রল পাম্প পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মো. আব্দুল হান্নান নামে একজনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (৭ মার্চ) বিকেলে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলম হাজীর হেমায়েতপুরের ইটভাটা সংলগ্ন এলাকায় তার ভাই মো. আব্দুল হান্নান অবৈধভাবে একটি পেট্রল পাম্প চালিয়ে আসছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেখানে বড় ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কায় সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ভিড় পরে লাইসেন্স ছাড়া পেট্রল পাম্প পরিচালনা এবং অবৈধভাবে তেল মজুদের দায়ে মো. আব্দুল হান্নানকে পেট্রোলিয়াম আইন ২০০৬-এর ২০ ধারা ও দণ্ডবিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।