যুদ্ধ বন্ধে সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি ট্রাম্পের

ইরান যুদ্ধ বন্ধে যেকোনো ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।রয়টার্সের প্রতিবেদন মতে, ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুদ্ধ তখনই শেষ হতে পারে, যখন তেহরানের আর কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না বা ক্ষমতায় কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না। সংঘাতের অষ্টম দিন শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদেরকে ট্রাম্প আরও বলেন, যদি ইরানের সম্ভাব্য সব নেতা নিহত হন এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস হয়ে যায়, তাহলে আলোচনার প্রশ্নই আর থাকবে না। ট্রাম্প বলেন, ‘একসময় এমনও হতে পারে যে ‘আমরা আত্মসমর্পণ করছি’—এটা বলার মতো কেউই আর বেঁচে থাকবে না।’