বেগম খালেদা জিয়াসহ ৮ বিভাগে পুরস্কার পাচ্ছেন ৩৯ নারী

আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৮ বিভাগে ৩৯ জন নারী পাচ্ছেন বিশেষ ‘অদম্য নারী’ পুরস্কার।রোববার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সমাজে অবদান রাখা বিশিষ্ট নারীরা অনুষ্ঠানে থাকছেন।