নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মেরী স্টোপস বাংলাদেশ (এমএসবি)। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও সংখ্যা: নার্স, ২ জন। আবেদনের যোগ্যতা: প্রার্থীকে ডিপ্লোমা (নার্সিং) অথবা ৪ বছরের ডিপ্লোমা (মিডওয়াইফারি) কোর্স করা থাকতে হবে। এ ছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়। আরও পড়ুন: লোকবল নেবে মেঘনা গ্রুপবেতন: মাসিক বেতন ২০,০০০ টাকা করে দেয়া হবে। আবেদনের নিয়ম: আগ্রহীরা বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আবেদনের নিয়ম জানতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।