দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের বড়দিনে প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। তবে মুক্তির আগে থেকেই সিনেমার প্রতিটি আপডেট নিয়ে চলছে কাটাছেঁড়া। সম্প্রতি সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন বলিউড বাদশা। টানা আট রাতের পরিশ্রমে ধারণ করা এই দৃশ্যটি সাজানো হয়েছে বিজয়া দশমীর পটভূমিতে।ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শুটিং সেটে তৈরি করা হয়েছিল নিখুঁত এক উৎসবের পরিবেশ। বিজয়া দশমীর শোভাযাত্রা, বিসর্জনের উন্মাদনা, ঢাকঢোলের শব্দ আর রঙের উচ্ছ্বাসের মধ্যেই ধারণ করা হয়েছে সিনেমার অন্যতম প্রধান এই অ্যাকশন দৃশ্য। কয়েকশ জুনিয়র আর্টিস্টের উপস্থিতিতে ভিড়ের মাঝে বাবা ও মেয়ের দুর্ধর্ষ লড়াইয়ের চিত্র ফুটে উঠবে এই অংশে। আরও পড়ুন: ভয়ঙ্কর রুপে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার নিয়ে হাজির রণবীর‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করলেও, বড় পর্দায় সুহানা খানের অভিষেক হচ্ছে এই ‘কিং’ সিনেমার মাধ্যমেই। জানা গেছে, বিজয়া দশমীর ওই বিশেষ দৃশ্যে সুহানা নিজেই বেশ কিছু কঠিন স্টান্ট করেছেন। আরও পড়ুন: মুক্তি পেল অনিল কাপুরের ‘সুবেদার’২০২৪ সালের শুরুর দিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির নাম ‘কিং’ রাখার প্রস্তাব দিলেও, আগস্টে শাহরুখ নিজে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। শেষ পর্যন্ত পরিচালকের দায়িত্ব পান সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’-এর অভাবনীয় সাফল্যের পর সিদ্ধার্থ-শাহরুখ জুটি আবারও পর্দায় কী জাদু দেখান, সেটিই দেখার অপেক্ষায় অনুরাগীরা।