কক্সবাজারের চকরিয়ায় দ্রুত গতির একটি পিকআপ গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৭৩) নামে একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সৌদিয়া বাস অপর একটি পিকআপভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে এহেছানের দোকানের সামনে বসে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে স্থানীয় দুইজন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা স্থানীয় প্রবীন ব্যক্তি রফিকুল ইসলামকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে নেয়ার পথে পটিয়া এলাকায় পৌঁছালে তিনি মারা যান।আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১নিহত রফিকুল ইসলাম চকরিয়ার বৃহত্তর লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম একমাত্র ছোট ভাই এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেটের চাচা।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।