দেশের নির্মাণ খাতে গুণগত মান ও উদ্ভাবনের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রিমিয়াম পণ্য, বাংলাদেশের প্রথম পানি প্রতিরোধী সিমেন্ট, হোলসিম ওয়াটার প্রটেক্টকে ঘিরে একটি নজরকাড়া আউটডোর ইনোভেশন বাস্তবায়ন করেছে, যা এরমধ্যেই জনসাধারণের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।রাজধানীর উচ্চ যানচলাচলপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ স্থানে মহাখালী ইউ লুপ এবং বনানী ইউ লুপ এ স্থাপন করা হয়েছে হোলসিম ওয়াটার প্রটেক্টের দুটি বিশাল আকৃতির ব্যাগ। প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহনের যাত্রী এই সৃজনশীল স্থাপনাগুলোর মাধ্যমে ব্র্যান্ড বার্তা প্রত্যক্ষ করছেন। বিশেষভাবে নকশাকৃত এই জায়ান্ট ব্যাগগুলো শুধু দিনের বেলায় দৃষ্টিনন্দন উপস্থিতিই নয়, বরং রাতের বেলায় লাইট বক্স হিসেবে আলোকিত হয়ে চারপাশে তৈরি করছে আকর্ষণীয় ভিজ্যুয়াল ইমপ্যাক্ট। ফলে দিন-রাত উভয় সময়েই ব্র্যান্ডটির উপস্থিতি দৃঢ়ভাবে দৃশ্যমান থাকছে। আরও পড়ুন: গ্রাহকদের জন্য লাফার্জহোলসিমের ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন এই আউটডোর ইনোভেশন প্রমাণ করে যে, পণ্য প্রচারণাও হতে পারে সৃজনশীল, কার্যকর এবং হোলসিম ওয়াটার প্রটেক্টের মূল বার্তা- ড্যাম্পের বিরুদ্ধে প্রতিরোধ, এই অনন্য উপস্থাপনার মাধ্যমে আরও শক্তিশালীভাবে তুলে ধরা হয়েছে। হোলসিমের এই উদ্যোগ শুধু ব্র্যান্ড ভিজিবিলিটিই বাড়ায়নি, বরং দেশের আউটডোর কমিউনিকেশন ধারায় যুক্ত করেছে নতুন মাত্রা। নির্মাণ শিল্পে আস্থা ও মানের প্রতীক হিসেবে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি ভবিষ্যতেও এমন উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানা গেছে।