বৈশাখী নিউজ ডেস্ক: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর বর্ধিতাংশ। এই লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, বৃষ্টিপাতের এমন প্রবণতা অব্যাহত থাকবে আগামী বেশ কয়েকদিন। রোববার (৮ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। এই পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ Read More