এনআইডি ও ভোটার নিবন্ধন নিয়ে নতুন দুই পরিকল্পনা ইসির

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন দুই পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী, এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যোগ করার বিষয়টি ভাবা হচ্ছে। একইসঙ্গে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার কোথাও ভাবা হচ্ছে। রোববার (৮ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য জানান। এনআইডি মহাপরিচালক বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাক নাম যুক্ত করার সিদ্ধান্তটি Read More