নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’র টিজার প্রকাশ হয়েছে। নির্মাতা প্রকাশ হওয়া প্রায় দেড় মিনিটের টিজারের নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’।শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে রাফী লেখেন, বাংলা সিনেমার নতুন জগতে স্বাগতম। রায়হান রাফীর প্রেশার কুকার। নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।ক্যাপশনে আরও যোগ করেন, প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু… রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নায়ক ছাড়াও চার অভিনেত্রীকে ঘিরে গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমকে। আরও পড়ুন: ‘মির্জাপুর’ অভিনেতা চমক দেখাবেন শাকিবের সিনেমায়দেড় মিনিটের ‘ফার্স্ট হুইসেল’-এ বাজতেই অর্থাৎ প্রকাশ হতেই চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের আভাস মিলেছে। পুরো ভিডিও জুড়ে শোনা গেছে চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়, যা টিজারের আবহকে আরও রহস্যময়, ও উত্তপ্ত করে তুলেছে।টিজার প্রকাশের পর সিনেমাটির জন্য নির্মাতাকে শুভকামনাও জানিয়েছেন চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, রাফীর ‘তুফান’ ও ‘প্রেশার কুকার’ সিনেমার ট্রেলারের মধ্যে একটি অন্তমিল রয়েছে; দর্শকরা সেটি খুঁজে বের করতে পারেন কি না, এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি। আরও পড়ুন: ইন্ডাস্ট্রিটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাসনির্মাতার ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। রাফীর কথায়, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।