বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় চাঁদা দাবি করে না পেয়ে ছুরিকাঘাতে গণেশ পাল নামে এক ব্যবসায়িকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গণেশ পাল তার বাড়ির পাশে ড্রেনের কাজ করছিলেন। এ সময় জিসান নামের এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসান ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও চারজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। Read More