ফল চ্যালেঞ্জ করে তানভীরের আবেদন, ব্যালটপেপার-রেজাল্টশিট হেফাজতে নেয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আবেদন করেছেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন। তার আবেদন গ্রহণ করে ব্যালটপেপার ও রেজাল্টশিট হেফাজতে নির্বাচন কমিশনকে (ইসি) নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা-৪ আসনে ২ হাজার ৯২০ ভোটের ব্যবধানে পরাজিত হন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এর আগে ১৬ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও পড়ুন: ঢাকা-১৬ আসনের ব্যালটপেপার-রেজাল্টশিট হেফাজতে নেয়ার নির্দেশ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো.জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনি’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।