পেশাদার ক্রিকেটে টানা ৫ বলে কাউকে ৫ উইকেট নিতে দেখেছেন? না দেখার সম্ভবনাই শতভাগ। আজকের আগে এমন যে দুটি ঘটনার নজির আছে, তার একটি ডাবলিনের আন্তঃপ্রাদেশিক টি-টোয়েন্টি ট্রফিতে কার্টিস ক্যাম্ফারের করা। অন্যটি জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ নারী দলের অলরাউন্ডার কেলিসের, এটাও টি-টোয়েন্টি ফরম্যাটে।প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো টানা ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ব্রেট র্যান্ডেল। ডানহাতি মিডিয়াম পেসার নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন।ন্যাপিয়ারে কোনো উইকেট না হারানো নর্দার্ন ডিস্ট্রিক্ট ৪ রান নিয়ে ব্যাট করছিল। প্রথম আঘাতটাই হানেন র্যান্ডেল। তৃতীয় ওভারের শেষ বলে তিনি শিকার করেন হেনরি কুপারের উইকেট। পঞ্চম ওভারে ফের বল করতে এসে টানা তুলে নেন জিত রাভাল, জো কার্টার, রবার্ট ও’ডোনেল ও ক্রিস্টিয়ান ক্লার্কের উইকেট।র্যান্ডেল সপ্তম ওভারে বল হাতে নিয়ে শুরুতেই নেন বেন পোমারের উইকেট। এর মাধ্যমেও একটা রেকর্ড হয়েছে। প্রথম ক্রিকেটার হিসেবে ৮ বলের মধ্যে ৬ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটিও এখন তার। দুই দুটি রেকর্ড গড়ে এই ৩০ বছর বয়সি এভাবে অনুভূতি প্রকাশ করেছেন, ‘আমি সত্যিই ভীষণ অভিভূত। উচ্ছ্বাসটা অবিশ্বাস্য। নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছা হচ্ছিল যে, সত্যিই এটা ঘটছে কি না!’আরও পড়ুন: ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চান স্যান্টনারতবে এর মাধ্যমে যে বিশ্ব রেকর্ড হয়ে গেছে, র্যান্ডেল সেটা জানতেন না। তিনি বলেন, ‘এটা যে বিশ্বে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ বলে ৫ উইকেট নেওয়ার ঘটনা, সেটা আমার কোনো ধারণাই ছিল না। সত্যি বলতে এটা ভীষণ দারুণ ব্যাপার। এই মুহূর্তে আমার আসলে বলার মতো কোনো শব্দই নেই। তবে আমি এটা সানন্দেই গ্রহণ করছি।’ইতিহাস গড়ে ফেলার পথে র্যান্ডেল শান্ত থাকার চেষ্টা করেছেন। ‘আমি চেষ্টা করছিলাম শান্ত থাকতে এবং একই জায়গায় বল করতে। হ্যাটট্রিক হয়ে যাওয়ার পরও একই কাজ করেছি। একই জায়গায় বল করার চেষ্টা করেছি।’