গরমের দিনে হালকা, স্বাস্থ্যকর আর মুখরোচক কিছু খেতে চাইলে ফলের চাট হতে পারে দারুণ বিকল্প। বিভিন্ন তাজা ফলের সঙ্গে সামান্য মসলা, লেবুর রস আর চাট মশলার মিশেলে তৈরি এই খাবারটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন দুই ক্ষেত্রেই ফলের চাট সহজে মন জিতে নিতে পারে। খুব অল্প সময়েই ঘরে থাকা ফল দিয়েই বানিয়ে ফেলা যায় এই মজাদার পদ। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই তৈরি করবেন সুস্বাদু ফলের চাট। উপকরণ পাকা কলা ৪টি পাকা পেয়ারা ১টি লেবু ২টি পাকা আম ২টি সবুজ আঙুর সিকি কাপ কালো আঙুর সিকি কাপ লাল আপেল ১টি তরমুজ দেড় কাপ আনার দানা (ঐচ্ছিক) সিকি কাপ কমলা ২ টি আনারস ১ কাপ লবণ স্বাদমতো ভাজা জিরার গুঁড়ো ১ চা-চামচ চাট মসলা পাউডার ১ চা-চামচ গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ চিনি ১ টেবিল চামচ পুদিনাপাতার কুচি এক টেবিল চামচ আরও পড়ুন: চিকেন চুকুনি খেয়েছেন কখনো? রইলো রেসিপি যেভাবে তৈরি করবেন এই ফলের চাট বানানো খুবই সহজ। প্রথমেই সব ফল কিউব করে কেটে নিন। এবার একটি বড় পাত্রে সব একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের পুষ্টিকর ফলের চাট। ইফতারে স্বাস্থ্যকর কিছু চাইলে ফলের চাট হতে পারে দারুণ পদ। জেএস/