সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

বৈশাখী নিউজ ডেস্ক: ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে। রবিবার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী দিবসের এবারের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের সমাজের অন্যতম নেতিবাচক দিক হলো নারীদের তাদের প্রাপ্য অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত করা। আমরা ছোটবেলা থেকেই ছেলে-মেয়ের মধ্যে ভেদাভেদ করে এই Read More