বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানালো ভুটান ও নেপাল

নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে ভুটান ও নেপাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য  সাক্ষাৎ করে এ আহ্বান জানান দেশ দুটির রাষ্ট্রদূতরা।রোববার (৮ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।  পরে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আরও পড়ুন: সার্কের আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের প্রতিনিধি নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তারা। আরও পড়ুন: দোষী হলে দলমত না দেখে ব্যবস্থা নিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে ঢাকা-থিম্পু এবং ঢাকা-কাঠমান্ডু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।