রায় জালিয়াতির অভিযোগের মামলাসহ পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকরে জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পৃথক চার মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে রুলের ওপর গত বুধবার (৪ মার্চ) শুনানি শেষ হয়েছে। শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আজ রোববার দিন ঠিক করেন। এরই ধারাবাহিকতায় আজ এই রায় দিলেন আদালত। এফএইচ/এমএমকে