বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: নাহিদ

বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (৮ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। এ সময় নারীদের নিয়ে উল্লেখিত সব প্রস্তাবনা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘নারীশক্তি যেন নারীদের রাজনৈতিক অবস্থানের একটা পথ তৈরি করে। জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের জেরে কাউকে না বসিয়ে যোগ্যতার ভিত্তিতে বসাতে হবে।’ আরও পড়ুন: জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন অনুষ্ঠানে জাতীয় নারীশক্তির শক্তির আত্মপ্রকাশ ঘটে। দলে মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডা. মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়।  কমিটির মুখ্য সংগঠক ঘোষণা করা হয় নুসরাত তাবাসসুমকে। এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি কাজ করবে স্বাধীনভাবে।