৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলির একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে। আরও পড়ুন: পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।