প্রিমিয়ার লিগের নিয়ম হলো কোনো কোচ তিনটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের জন্য স্থগিত হন, ৬টি হলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা গতকাল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৬টি হলুদ কার্ড দেখে ফেলেছেন।কিয়েরান ত্রিপিয়ার ম্যানচেস্টারের জেরেমি ডকুকে ফাউল করার পর গার্দিওলা চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়ান। এ কারণে মূল রেফারি তাকে হলুদ কার্ড দেখান। তার মানে আগামী দুই ম্যাচে পেপ গার্দিওলা টাচলাইনে দাঁড়াতে পারবেন না। সিটির পরের দুই ম্যাচের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও ওয়েস্ট হ্যাম।১১ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের, ১৪ মার্চ ওয়েস্ট হ্যামেরটি লিগের। তবে নিষেধাজ্ঞা ইউরোপিয়ান প্রতিযোগিতা ও ফাইনালে কার্যকর হয় না বিধায় স্প্যানিশ কোচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগে ও ২২ মার্চ আর্সেনালের বিপক্ষে কারাবো কাপের ফাইনালে দায়িত্বে থাকতে পারবেন। পারবেন না ওয়েস্ট হ্যামের বিপক্ষে।আরও পড়ুন: এমএলএস থেকে বছরে কত পান মেসিসিটিজেনরা এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এখনও যার ড্র অনুষ্ঠান হয়নি। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ বা ৫ এপ্রিল। গার্দিওলা এই ম্যাচে দায়িত্বে থাকতে পারবেন না বলে ছুটিতে যাবেন বলে জানিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া ম্যানেজারের রেকর্ড এখন আমার দখলে। আমি সব রেকর্ডই চাই, আর এখন এটা আমার হয়ে গেছে। তাই এখন দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছি, পরের দুই ম্যাচে আমি ছুটিতে থাকব।’নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটি সিটি জিতেছে ৩-১ গোলে। হারভে বার্নসের বিপরীতে দুবার জালের দেখা পেয়েছেন সিটির ওমর মারমোশ। আরেকটি গোল স্যাভিনহোর।