নানা কর্মসূচির মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস আজ রবিবার (৮ মার্চ)। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যালি, আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন নারী সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নারী অধিকার, নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার দাবিতে বক্তব্য দেন সংগঠনের নেতাকর্মীরা।... বিস্তারিত