মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু হচ্ছে আগামী ১৪ মার্চ। রোববার (৮ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে গঠিত সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান। এ সময়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন। মসজিদের ক্ষেত্রে ১০ হাজার টাকা। মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ক্ষেত্রে আট হাজার টাকা করে বরাদ্দ থাকবে। মসজিদের ইমামরা ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা, খাদেম ২ হাজার টাকা পাবেন। মন্দিরের ক্ষেত্রে পুরোহিত ৫ হাজার টাকা ও সেবাইত ৩ হাজার টাকা পাবেন। বৌদ্ধ মন্দিরে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা ও বিহার উপাধ্যক্ষ ৩ হাজার টাকা এবং গির্জার ক্ষেত্রে যাজক ৫ হাজার ও সহকারী যাজক তিন হাজার টাকা করে পাবেন। আরএমএম/এএমএ