গত ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও।রোববার (৮ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।বিবিএসের সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে, গত জানুয়ারি মাসে যেটি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। জানুয়ারি মাসে যেটি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন বুনছে স্বল্প আয়ের মানুষএদিকে জানুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ০১ শতাংশে দাঁড়িয়েছে।বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশ।এছাড়া ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশ।ফেব্রুয়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৭ শতাংশ।