নারীর অধিকার প্রতিষ্ঠায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি, সামাজিক প্রতিরোধ কমিটির

নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সব ধরনের বৈষম্য নিরসন এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।রোববার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরে বসিয়ে সব অধিকার থেকে বঞ্চিত করার চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আরও পড়ুন: নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি একই সঙ্গে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। এছাড়াও, বাল্যবিবাহ, যৌন হয়রানি, কর্মক্ষেত্র ও পারিবারিক সহিংসতা এবং পাচার রোধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মানবাধিকার সংগঠনের নেত্রীরা।