সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত বেতন ছাড়াও থাকছে একাধিক সুবিধা। প্রতিষ্ঠানের নাম: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরবিভাগের নাম: সাধারণ, ইংলিশ ভার্সন পদের নাম: সহকারী শিক্ষকপদসংখ্যা: ১ জনশিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব অ্যাডুকেশন অথবা মাস্টার্স অব অ্যাডুকেশন।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। এছাড়া নির্বাচিতদের প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আরও পড়ুননৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনবিমান বাহিনীতে নিয়োগ, ৩৫ বছর বয়সেও আবেদনের সুযোগ২৮৪ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: সর্বোচ্চ ৩৫ বছরকর্মস্থল: নীলফামারী (সৈয়দপুর) আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও ভার্সন উল্লেখ করতে হবে। আবেদন ফি: ট্রাষ্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর অনুকূলে ১০০০ (এক হাজার) টাকার এমআইসিআর পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে। আরও পড়ুনসেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছর বয়সেই আবেদনের সুযোগশিল্প মন্ত্রণালয়ের অধীন ৩৩ জনের নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনপ্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১১ এপ্রিল ২০২৬ তারিখ (শনিবার) সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ডেমোস্ট্রেশন ক্লাস/ব্যবহারিক পরীক্ষা ও ১৩ এপ্রিল ২০২৬ তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম এমআইএইচ