আওয়ামী আমলে দায়মুক্তি পাওয়া ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি।রোববার (৮ মার্চ) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় চট্টগ্রাম-১২ আসনের সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। তবে দীর্ঘ চার বছর পর আওয়ামী শাসনামলে ২০২৩ সালে রহস্যজনকভাবে সেই অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। আরও পড়ুন: অস্ত্র মামলায় ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন শেখ হাসিনা সরকারের পতনের পর ফের সামশুল হক চৌধুরী ও তার পরিবারের দুর্নীতির খোঁজে নামে দুদক। প্রাথমিকভাবে ৫ কোটি ৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন দুদকের আবেদনে বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম এবং তার স্ত্রী জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনের নামে থাকা ২২টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আরও পড়ুন: ক্যাসিনোকাণ্ড: সেলিম প্রধানসহ নয় জন কারাগারে এছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি থেকে প্রায় ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন হয়েছে।