পুঁজিবাজার সংশ্লিষ্ট চুক্তি প্রণয়নকারী আইনজীবীদের মধ্যে সংস্কার প্রয়োজন: তিতুমীর

অডিট করা প্রতিষ্ঠানগুলো এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট চুক্তি প্রণয়নকারী আইনজীবীদের মধ্যে সংস্কার আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।রোববার (০৮ মার্চ) রাজধানীর পল্টনে ‘পুঁজিবাজারের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়: নতুন সরকারের করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিদেশিরাও যাতে এসে এখানে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে। একইসঙ্গে বাজার তদারকির ব্যবস্থা যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাত: পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক তিনি আরও বলেন, শেয়ারবাজারকে বিনিময়ের একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরি হয় যে আমাদের অডিট ব্যবস্থা সঠিক আছে এবং নিয়ন্ত্রক কাঠামোও কার্যকরভাবে কাজ করছে। এ জন্য অর্থনীতির গণতন্ত্রায়ন করতে হবে।