ভোলার মেঘনার মধ্যবর্তী চরে জমি নিয়ে বিরোধে এক কৃষকের উপর গুলি করার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) ভোরে উপজেলার রাজাপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনার ভোলারচরে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ কৃষক মো. সুমন সরদার (৩০) রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসির সর্দারের ছেলে।আহত সুমন জানান, রোববার সকালে সুমনসহ কয়েকজন কৃষক চরে গরু চড়াতে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ সুমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা।আরও পড়ুন: নাটোরে নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধসুমনের অভিযোগ, চরের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। বিরোধীয় জমিতে করা তরমুজের চাঁদাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনাকে কেন্দ্র করে তার ওপর গুলি ছোড়া হয়।তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর স্থানীয় প্রভাবশালী সেলিম, মিন্টু খাঁ, ও ইকরাম খাঁসহ কয়েকজন চাঁদা দাবি করে আসছিলেন। অন্যদিনের মতোই রোববার সকালে সুমন, তার চাচাতো ভাই ফয়সাল, রিয়াজ,, জুয়েল, সিরাজ ও রিপন চরে গরু নিয়ে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।আরও পড়ুন: কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধএ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল আলম জানান, সুমন তার বাম হাতের বাহুর ওপরে চারটি স্প্রিন্টার আছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রয়োজনে সার্জারি করা হবে। রোগী এখন ঝুঁকিমুক্ত।ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, ঘটনার পর চরে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় আহতের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।