ইরান-ইসরাইল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে।সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। ছালেহ আহমেদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আরও পড়ুন: সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করে আসছিলেন ছালেহ আহমেদ। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। সম্প্রতি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।