ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় কামাল শেখ নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (১১ মার্চ) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ীর নাম কামাল শেখ (৪৫)। তিনি উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রাজ্জাক শেখের ছেলে। কামাল শেখ মৎস্য আড়তে ব্যবসা করতেন। দুদিন আগে স্ত্রী নিয়ে ওমরা হজ পালন করে দেশে ফিরেন। সকালে মৎস্য আড়তে যাচ্ছিলেন তিনি।আরও পড়ুন: কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় উকিলের সহকারী নিহতভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে কামাল শেখ মোটরসাইকেল চালিয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।