টাইটানিক সিনেমার ‘রোজ ও জ্যাকের ভঙ্গিতে’ ট্রাম্প-জেফরি এপস্টাইনের মূতি!

ওয়াশিংটন, ডি.সি.-এর ন্যাশনাল মলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং দোষী সাব্যস্ত প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। শিরোনাম দেয়া হয়েছে ‘দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড।’ মূর্তিটির বিশেষত্ব হলো, এতে টাইটানিক সিনেমার একটি বিখ্যাত দৃশ্যকে ধরা হয়েছে। যেখানে নায়ক-নায়িকা রোজ ও জ্যাকের মতো ট্রাম্প ও এপস্টাইন একই ভঙ্গিতে একে অপরকে ধরে আছেন। মঙ্গলবার (১০ মার্চ) মূর্তিটি ন্যাশনাল মলে স্থাপন করা হয়  এবং এটি  ১৩ মার্চ পর্যন্ত  সেখানে থাকবে। মূর্তিটিতে, পরিচালক জেমস ক্যামেরনের ১৯৭৭ সালের ছবি টাইটানিকের প্রেমিক-প্রেমিকা ‘রোজ’ এবং ‘জ্যাকের’ জনপ্রিয় ও বিখ্যাত ভঙ্গি ট্রাম্প ও এপস্টাইনকে দেখানো হয়েছে। আরও পড়ুন:এপস্টেইন সংযোগ প্রকাশ্যে, দাভোস ফোরামের প্রধান ব্রেন্দের পদত্যাগ প্রশান্ত মহাসাগরের ওপর টাইটানিক জাহাজের সামনে দাড়িয়ে সিনেমাটির নায়িকা রোজ দুপাশে যেভাবে হাত প্রসারিত করে রাখে এবং জ্যাক পেছন থেকে তাকে ধরে রাখে ঠিক তেমনি এপস্টাইনকে ধরে আছেন ট্রাম্প। দু’জনের মুখই হাসি হাসি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-এপস্টাইনের এই মূর্তিটি একটি টাইটানিক-অনুপ্রাণিত সোনার মূর্তি।মঙ্গলবার, ন্যাশনাল মলে প্রদর্শিত এই মূর্তিটি টাইটানিকের জ্যাক ও রোজ দুটি বিখ্যাত চরিত্র এবং একটি বিখ্যাত দৃশ্যের উল্লেখ করে। জেমস ক্যামেরনের সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত চরিত্র জ্যাক দৃশ্যটিতে চিৎকার করে বলেন ‘আমি বিশ্বের রাজা।’ আর রোজ তার হাত দু'পাশে প্রসারিত করে রাখেন।  ট্রাম্প-এপস্টাইনের এই নতুন স্থাপনার নামও দেয়া হয়েছে ‘বিশ্বের রাজা।’  মূর্তির পাশে একটি করে ফলকে লেখা আছে, ‘জ্যাক এবং রোজের মধ্যে করুণ প্রেমের গল্পটি বিলাসবহুল ভ্রমণ, কোলাহলপূর্ণ পার্টি এবং গোপন নগ্ন স্কেচের উপর নির্মিত হয়েছিল। এই স্মৃতিস্তম্ভটিও ডনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টাইনের মধ্যে তাদের দৃঢ় বন্ধনকে মনে করিয়ে দেয়।মূর্তিটির পেছনে কাজ করেছে সিক্রেট হ্যান্ডশেক নামে একটি সংগঠন।  গত বছরের সেপ্টেম্বরেও ন্যাশনাল মলে ট্রাম্প-এপস্টাইনের বন্ধুত্বের একটি মূর্তি বসিয়েছিল সিক্রেট হ্যান্ডশেক সংগঠনটি। কিন্তু ইউএস পার্ক পুলিশ তা দ্রুত সরিয়ে ফেলে।সেপ্টেম্বরের ওই মূর্তিটিতে ট্রাম্প এবং তার সাবেক বন্ধুর বিশাল ব্রোঞ্জ রঙের মূর্তিতে দেখা যায় যে, দুজন হাত ধরে আছেন এবং দৃশ্যত নাচছেন, প্রত্যেকের পিছনে একটি পা উঁচুতে ওঠানো এবং তারা তাদের একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। শিরোনাম ছিল, ‘সব সময়ের ভালো বন্ধু।’ এই বছরের শুরুর দিকে, সিক্রেট হ্যান্ডশেক ৭৯ বছর বয়সী ট্রাম্পের পাঠানো বিতর্কিত জন্মদিনের কার্ডের ১০ ফুট লম্বা একটি পুনঃপ্রকাশও প্রকাশ করেছিল, যা এপস্টাইনকে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। আরও পড়ুন:এপস্টেইনকে পেন্টাগন-এফবিআই ভবন কেনার প্রস্তাব দেয়া হয়েছিল: রিপোর্ট দ্য নিউ রিপাবলিকের মতে, এটি সিক্রেট হ্যান্ডশেক নামে একটি গোষ্ঠীর ন্যাশনাল মলে স্থাপন করা প্রতিবাদ শিল্পের সর্বশেষ নিদর্শন। এই গোষ্ঠীর সদস্যদের পরিচয় অজ্ঞাত।  সূত্র: রয়টার্স