বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে শেরে বাংলায় জাইমা রহমান

চার মাস বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা। এই ম্যাচ দেখতে মাঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ আসনে জিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নতুন সরকারের অধীনে আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। দুপুর দেড়টা নাগাদ মাঠে আসেন ব্যারিস্টার জাইমা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টস জিতে আগে বোলিং করতে নামা বাংলাদেশ ইনিংসের দশম ওভারে প্রথম উইকেটের দেখা পায়। ৩৮ বলে ২৭ রান করা সাহিবজাদা ফারহানকে ফেরান নাহিদ রানা। ১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪১ রান। এসকেডি/আইএইচএস/