জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জ্যাবস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।নবগঠিত এই কমিটিতে আইবিএ-জাবির ১ম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসান সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি সাদিয়া শারমিন ও কোষাধ্যক্ষ সাগর হাসনাত। আরও পড়ুন: জাবি শিবিরের সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহারুলএ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ-জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।নবগঠিত এই কমিটি আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে। সংগঠনটি ভবিষ্যতে অ্যালামনাইদের মধ্যে পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং নেটওয়ার্কিং বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।সংগঠনের নেতারা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করবে, যা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।