বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বাধীন তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. সোলায়মান খান সাক্ষরিত চিঠিতে বল হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিতে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সভাপতি করা হয়েছে। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান , বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট সদস্য হিসেবে রয়েছেন।  আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে হাজির জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রীএদিকে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা করা। এছাড়া প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা। একইসাথে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না তা পরীক্ষা করা।এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।