রাজধানীর মিরপুরে একটি শাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরপুর ১০ প্যারিস রোডের একটি শাড়ির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ভাই-বোনের মৃত্যুতবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারে নি ফায়ার সার্ভিস।