নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটির প্রোকিউরমেন্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: কোঅর্ডিনেটর, ১ জন। আবেদনের যোগ্যতা: প্রার্থীর এমএসসি/এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকায়।বেতন: মাসিক বেতন ৭০ হাজার টাকা করে দেয়া হবে। আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগআবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।