বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত এই ইফতার মাহফিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব এবং সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার জন্ম দেয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়। আরও পড়ুন: ‘ছাত্রলীগ ধরছি’ পোস্ট দেয়া ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহর বাড়িতে আগুনএই ঘটনা সম্পর্কে আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আগে থেকে জানা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’