রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।সোমবার (১৬ মার্চ) সকালে আবহাওয়া অফিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকায় আজ দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৭১ শতাংশ। এ সময় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আরও পড়ুন: ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। বজ্রসহ বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে