ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত ১০ দিন এই স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি বন্ধ থাকবে।ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের আমদানি-রফতানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি চালু হবে। ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার, সাপ্তাহিক ছুটিসহ সব সরকারি ছুটি অন্তর্ভুক্ত। এ ছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে। সোনামসজিদ আমদানি ও রফতানিকার গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতি সই করা এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান। আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর জট কমাতে নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য তিনি বলেন, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের সকল সরকারি ও বেসরকারি সংশ্লিষ্টদের পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। তবে এই সময়ে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে। আরও পড়ুন: শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ব্যবসায়ীরা সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার জানান, বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড,পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।