রিয়াল মাদ্রিদ কীভাবে ৬ জন বদলি করল?

প্রায় দুই দশক ধরে এই নিয়ম একই রকম ছিল। তবে ২০১৬ সালে এসে একটি ছোট্ট পরিবর্তন যোগ করে ফিফা। নকআউট পর্বের খেলা যদি অতিরিক্ত সময়ে গড়ায়, তবে আরেকজন খেলোয়াড় বদলির সুযোগ পাবে দলগুলো।