গাজীপুর শহরের আশপাশের কয়েকটি এলাকার সুবিধাবঞ্চিত আরও অনেক শিশুর মুখে এদিন ফুটে ওঠে আনন্দের হাসি। প্রথম আলো বন্ধুসভার সদস্য ও উপদেষ্টাদের অর্থায়নে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ৫৫ শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়। পাশাপাশি ওই শিশুদের পরিবারের জন্য দেওয়া হয় সেমাই, চিনি ও অন্য ঈদসামগ্রী।