শবে কদরের ছুটি মঙ্গলবার (১৭ মার্চ)। পরদিন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।সোমবার (১৬ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন মানুষ। তবে যাত্রাপথে কিছুটা বাড়তি ভাড়ার অভিযোগও রয়েছে যাত্রীদের। অনেকেই বলছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় ১০০ টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে। তবুও পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের আনন্দে এসব বিষয় খুব একটা আমলে নিচ্ছেন না ঘরমুখো মানুষ। আরও পড়ুন: আজ থেকে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না যে ৯টি ট্রেন যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনাল এলাকায় মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতিতে যাত্রীদের মাঝে স্বস্তি দেখা গেছে। সব মিলিয়ে দীর্ঘ কর্মব্যস্ততার পর পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দিত নগরবাসী। আরও পড়ুন: ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা দিলো অধিদফতর এদিকে, সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের খুব একটা ভিড় দেখা যায়নি। সকালে প্রতিটি ট্রেনই ছেড়েছে সময় মতো। কোনো বিলম্ব ছাড়াই সঠিক সময়ে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা।