এসএসসি পাসেই ইবনে সিনায় চাকরির সুযোগ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।গতকাল ১৫ মার্চ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসিপদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেকানিকপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস অন্যান্য যোগ্যতা: উৎপাদন যন্ত্রপাতির ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে দক্ষতাঅভিজ্ঞতা: প্রয়োজন নেইআরও পড়ুন: জনবল নেবে ইবনে সিনা ট্রাস্টচাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: শুধু পুরুষ বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছরকর্মস্থল: গাজীপুর বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজঅন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম ভাতা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট কোম্পানির নিয়ম অনুযায়ী।আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬