অস্কারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র বাজিমাত, সেরা হলেন যারা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে দাপট দেখাল দুটি ছবি ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। মনোনয়নের শুরু থেকেই এই দুই সিনেমা ছিল আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত সেরা ছবির শিরোপা জিতে নিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এবারের অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল ‘সিনার্স’। রায়ান কুগলার পরিচালিত এই ছবিটি ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে নতুন নজির গড়ে। মনোনয়নের সংখ্যায় এটি ছাড়িয়ে যায় এক সময়ের জনপ্রিয় ছবি ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’ সিনেমাকেও। তবে শেষ পর্যন্ত সেরা সিনেমা পুরস্কার জিতে নিলো ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সিনেমাটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। একই সঙ্গে সেরা পরিচালকের পুরস্কারও উঠেছে তার হাতেই। এছাড়া ছবিটি সেরা সম্পাদনার পুরস্কারও পেয়েছে।অস্কারে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন থ্রিলারের গল্পে উঠে আসে বব নামের এক সাবেক বিপ্লবীর জীবনসংগ্রাম। তার কন্যা উইলা অপহৃত হওয়ার পর শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। অন্যদিকে ১৯৩২ সালের মিসিসিপির পটভূমিতে নির্মিত অলৌকিক হরর থ্রিলার ‘সিনার্স’। ভ্যাম্পায়ারের বিরুদ্ধে রহস্যময় শক্তি ব্যবহার করে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে। ছবিটি সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে।মাইকেল বি জর্ডান ‘সিনার্স’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। তিনি এই সম্মান পেয়েছেন ‘হ্যামনেট’ ছবিতে অভিনয়ের জন্য। জনপ্রিয় লেখক ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাতে উঠে এসেছে উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথওয়ের জীবনের মর্মস্পর্শী কাহিনি।জেসি বাকলি ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন এ বছর সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন মাইকেল বি জর্ডান (সিনার্স), টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন) এবং ভাগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)। আরও পড়ুনপরকীয়া বিতর্কে বাবাকে আনফলো, নাম থেকেও ‘বিজয়’ বাদ দিলেন ছেলে কত সম্পদের মালিক ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান? সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জেসি বাকলি (হ্যামনেট), এমা স্টোন (বুগোনিয়া), রেনাতে রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু), কেট হাডসন (সং সাঙ ব্লু) এবং রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ)। উল্লেখ্য, এবারের অস্কারের দৌড়ে শুরুতে জায়গা করে নিয়েছিল ভারতের ছবি ‘হোমবাউন্ড’। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর এবং পরিচালনা করেন নীরজ ঘেওয়ান। আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে প্রাথমিক তালিকায় জায়গা পেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে ঠাঁই হয়নি ছবিটির। এবারের আসর সঞ্চালনা করেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়েন। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে তার উপস্থাপনায় উঠে এসেছে সমসাময়িক নানা প্রসঙ্গ। পাশাপাশি বিশেষ উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকেও।   এমএমএফ/এলআইএ