ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে করণীয় কী?

প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতে অনেকেই গ্রামের বাড়িতে রওনা দেবেন। দীর্ঘ এ ভ্রমণে যদি আপনার কিংবা পরিবারের কারো গাড়িতে উঠলেই মাথাব্যথা, বমি বা বমিভাব, অস্বস্তি অনুভূত হয় তাহলে করণীয় কী, তা কি জানেন?স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের সময় পরিবেশের পরিবর্তন, ঘুমের অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ কিংবা শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে। আর তাতেই দেখা দিতে পারে মাথাব্যথা, বমি বা বমিভাব অথবা শারীরিক অন্যান্য সমস্যা। তবে এসব সমস্যা সমাধানে আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখলে আপনার ভ্রমণ বা ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হতে পারে। আসুন জেনে নিই, ভ্রমণের আগে কিছু প্রয়োজনীয় পদক্ষেপের কথা- ১। ভ্রমণের আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ২। ব্যাগে রাখুন বমি প্রতিরোধের ট্যাবলেট, মাথাব্যথা কমানোর জন্য নাপা বা গ্রিন পাস। ৩। অস্বস্তি অনুভূতি কমাতে ভ্রমণের আগে পর্যাপ্ত পানি পান করুন। গাড়িতে দীর্ঘশ্বাস নিতে চেষ্টা করুন। এসময় চোখ বন্ধ করে রাখুন। ৪। সর্দি-কাশি, ভাইরাস, ব্যাকটেরিয়া ও মলম পার্টির হাত থেকে বাঁচতে মাস্ক ও চশমা পড়ুন। ৫। হাত পরিষ্কার রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। আরও পড়ুন: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইফতারে রাখবেন যেসব খাবার ৬। বাড়ির নিরাপদ খাবার ও পানি সাথে রাখুন। ৭। ভ্রমণ আনন্দদায়ক করে তুলতে সাথে রাখুন পছন্দের বই। সাথে প্রিয়জন থাকলে তার সাথে কথা বলুন। কিংবা হেডফোনে শুনুন পছন্দের গান। আরও পড়ুন: ৬ ঘণ্টার কম বা ৯ ঘণ্টার বেশি ঘুম ডেকে আনে যেসব রোগ