সরকার তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্লাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার আগামী তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছে। ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার। আরও পড়ুন: সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী মাহদী আমিন বলেন, এর আগে কোনো সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে ইশতেহার বাস্তবায়নে এভাবে পদক্ষেপ নিতে পারেনি, যা এখন হচ্ছে। ২৮ কর্মদিবসের মধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খননসহ ইশতেহারে দেয়া সব বিষয় নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তাই শিক্ষাখাতেও সেই অনুযায়ী কাজ হবে। আরও পড়ুন: ব্রডশিট জবাব না দিলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত হবে: শিক্ষা মন্ত্রণালয় ‘শিক্ষকদের গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার দিকেও নজর দেয়া হবে’, যোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।