উত্তরায় শপিংমলে রিকশাচালককে মারধরের ঘটনাটি গুজব: পুলিশ

রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরে রিকশাচালককে মারধর করে শপিংমলে বেঁধে রাখার ঘটনাটি গুজব-এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারীরা মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম।সোমবার (১৬ মার্চ) সকালে মার্কেটটি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এস এন মো. নজরুল ইসলাম বলেন, এ ঘনটায় এখনও কোন মামলা হয়নি। তবে পুলিশের ৬ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ। আরও পড়ুন: মধ্যরাতে উত্তরায় সংঘর্ষ কেন, কী ঘটেছিল? এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে।  মার্কেটের ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, এখনও আতঙ্ক বিরাজ করছে  তাদের মধ্যে।  রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে উত্তরা স্কয়ার শপিংমলে  এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ তুলে ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়রা হট্টগোল শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে।  আরও পড়ুন: মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা: শপিং কমপ্লেক্স ঘেরাও-ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।