প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে দিনাজপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাস সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হয়। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পোঁছান। এ সময় অসংখ্য দলীয় নেতাকর্মীরা সড়কের দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতা নাড়িয়ে অভিবাদন জানায়। এসময় প্রধানমন্ত্রীও হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন জানান। এছাড়া দলের প্রধান ও প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখতে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। আমিরুল হক/এনএইচআর/জেআইএম