শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলার দাবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) গতকাল রোববার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়। তাসনিম নিউজ বলছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগ্রাসন শুরুর...